পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অপু শিকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। ১ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এই আনন্দ পৌঁছে যাক, এটাই আমার কামনা।" অপু শিকদার আরও উল্লেখ করেন, ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে তিনি অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও উন্নত ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করে যেতে চান। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বলেন, "পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক সাম্য, মৈত্রী ও সম্প্রীতি। সবাইকে আবারও ঈদ মোবারক।"
Photo Post
উত্তরার খবর ডেস্কঃ উত্তরখানের ঐতিয্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাজীবাড়ী ইসলামী শিক্ষা ও মডেল ইনস্টিটিউট - এর ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও...
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক...
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।...
বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা রয়েছে ইরানের দাবি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর। তবে কোন কোন...