১ নং ওয়ার্ডবাসীকে অপু শিকদারের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 454

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অপু শিকদার

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। ১ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এই আনন্দ পৌঁছে যাক, এটাই আমার কামনা।"

অপু শিকদার আরও উল্লেখ করেন, ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে তিনি অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও উন্নত ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করে যেতে চান। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বলেন, "পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক সাম্য, মৈত্রী ও সম্প্রীতি। সবাইকে আবারও ঈদ মোবারক।"

এলাকার খবর

সম্পর্কিত