সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ছবি:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ছবি:

Total Views: 222

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ওয়াকফ বিষয়ক সার্বিক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। সীতাকুণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রনাথ পাহাড় দেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান।

এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই এ পাহাড়ে নতুন করে কোনো মসজিদ নির্মাণের প্রশ্নই ওঠে না।  
মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এলাকার খবর

সম্পর্কিত