৪৭ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক: জনতার কাউন্সিলর হিসেবে আলোচনায় হেলাল তালুকদার

নিজস্ব প্রতিবেদক:
হেলাল তালুকদার ছবি:
হেলাল তালুকদার ছবি:

Total Views: 162

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তৃণমূলের জনপ্রিয় নেতা হেলাল তালুকদার। বিগত ২০২০ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করে বিপুল জনসমর্থন পেলেও তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ভোট কারচপি ও 'সিলেকশন' পদ্ধতির কারণে জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ সাধারণ ভোটারদের। তবে পদ না পেলেও মানুষের সেবা ও অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকায় তিনি এলাকায় ‘জনতার কাউন্সিলর’ হিসেবেই পরিচিতি লাভ করেছেন।

দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান এবং ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট এখন ভিন্ন। দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা হেলাল তালুকদার রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি একজন স্বচ্ছ ইমেজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, হেলাল তালুকদারের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ নেই, যা বর্তমান সময়ের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত।

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, ৪৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধির প্রয়োজন। ২০২০ সালে যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে মুখিয়ে আছেন তারা। হেলাল তালুকদারের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতা তাকে অন্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে রেখেছে।

এ বিষয়ে হেলাল তালুকদার বলেন, "আমি বরাবরই জনগণের পাশে ছিলাম এবং থাকবো। বিগত দিনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে জনগণের শাসন কায়েম করার। ৪৭ নং ওয়ার্ডের মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে উপহার দেব।"

ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবার ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে হেলাল তালুকদারের জয় এখন সময়ের দাবি।

এলাকার খবর

সম্পর্কিত