নিজস্ব প্রতিবেদক, দক্ষিণখান:
রাজধানীর দক্ষিণখানের মধুবাগ এলাকায় ১১ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে স্থানীয় বাইতুল মাহফুজ জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, অংশ নেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হেলাল তালুকদার ও যুবদলের নেতা মাসুদ আলম মিঠু।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল নেতা এস এ খোকনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও ফুটবলার সালাউদ্দিন রুবেল।
ইফতারের আগে আয়োজিত দোয়া মাহফিলে দেশের সার্বিক কল্যাণ কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং সম্প্রতি প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।