মনোনয়ন পাওয়ায় এস এম জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা অপু শিকদার

অনলাইন ডেস্ক
 ছবি:
ছবি:

Total Views: 561

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

এস এম জাহাঙ্গীরের মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরা পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু শিকদার।

অপু শিকদার তার শুভেচ্ছা বার্তায় বলেন, "ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের মতো একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং দলের জন্য কাজ করেছেন। তার বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব।"

দীর্ঘদিন ধরে এই আসনটিতে বিএনপির একাধিক প্রার্থীর নাম আলোচনায় ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এস এম জাহাঙ্গীরকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিল বিএনপি।

এলাকার খবর

সম্পর্কিত