ঢাকা-১৮ আসনে ধানের শীষের বিজয়ে মাঠে সক্রিয় যুবদল নেতা অপু শিকদার

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 221

নিজস্ব প্রতিবেদক | ঢাকা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এই আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিশেষ করে, যুবদলের উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা অপু শিকদার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছেন।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, অপু শিকদার দীর্ঘ দিন ধরে ঢাকা-১৮ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় এলাকায় তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে তিনি জাহাঙ্গীর হোসেনের প্রধান নির্বাচনী শক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উত্তরা পূর্ব থানা যুবদল প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অপু শিকদার প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ধানের শীষের লিফলেট বিতরণ করছেন এবং সাধারণ মানুষের কাছে বিএনপির উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছেন। তার নেতৃত্বে যুবদলের বিশাল একটি কর্মী বাহিনী প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে।

প্রচারণা চলাকালে অপু শিকদার বলেন, "ঢাকা-১৮ আসনটি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। এস এম জাহাঙ্গীর হোসেন একজন ত্যাগী নেতা। তাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।" এলাকার ভোটারদের মতে, অপু শিকদারের মতো তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা প্রচারণায় থাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তার এই প্রচেষ্টা স্থানীয় রাজনীতিতে বেশ প্রশংসিত হচ্ছে।

বিষয়:

uttara sm jahangir
এলাকার খবর

সম্পর্কিত