মধুবাগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মধুবাগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি:
মধুবাগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি:

Total Views: 257

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মধুবাগ এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন রুবেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং সভাপতিত্ব করেন  দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। 

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।"

আয়োজক সালাউদ্দিন রুবেলের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীরা অত্যন্ত আবেগঘন পরিবেশে মরহুমার জন্য দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এলাকার খবর

সম্পর্কিত