ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডবাসীকে আজমল হুদা মিঠুর ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 173

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজমল হুদা মিঠু

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলনমেলা। এই আনন্দ যেন ১ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।"

আজমল হুদা মিঠু আরও বলেন, "শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি আধুনিক ও সুন্দর ১ নং ওয়ার্ড গড়ে তুলব। ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমি ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।"

শুভেচ্ছা বার্তায় তিনি দেশের মানুষের মঙ্গল কামনা করার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উপভোগ করার অনুরোধ জানান।

এলাকার খবর

সম্পর্কিত