বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার উত্তরায় বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর আয়োজনে কয়েক শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ ও এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ নির্বাচনী আসনের ২০১৮ এর নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব , পশ্চিম থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ।