বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত ছবি:
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত ছবি:

Total Views: 258

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ও তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে রাজধানীর গুলশানে তার বাসভবনে গেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আসেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনায় বসেন ইসহাক দার। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। পাকিস্তান রাষ্ট্রদূত ইমরান হায়দার।

এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এলাকার খবর

সম্পর্কিত