বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে আজ উত্তরার ছাত্র জনতার ব্যানারে কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে ‘কালো শক্তি’ ও তাদের সহযোগীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত-শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য উত্তরার ছাত্র জনতা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা বলেন, ‘ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে শুনেছি, আমরা তার বহিষ্কার দাবি করছি।’