নিকুঞ্জে এম কফিল উদ্দিনের ৩১ দফার লিফলেট বিতরণ

সোহেল আহমেদ
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন ছবি:
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন ছবি:

Total Views: 241

আজ ক্ষিলখেত থানাধীন নিকুঞ্জ ২  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, ঢাকা ১৮ আসনে ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। 

তিনি নিকুন্জ-২ কেন্দ্রীয় জামের মসজিদে জুমার নামাজ আদায় করেন, নামাজ শেষে মসজিদের বাইরে থেকে মুসুল্লিদের মাঝে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।

লিফলেট বিতরণের সময় স্থানিয় যুবদল,শ্রমিকদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এলাকার খবর

সম্পর্কিত