বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সাগর আহমেদ আলী

অনলাইন ডেস্ক
সাগর আহমেদ আলী ছবি:
সাগর আহমেদ আলী ছবি:

Total Views: 163

উত্তরার খবর রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরার নেতাকর্মীসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও  উত্তরা পশ্চিম থানা  বিএনপির নেতা সাগর আহমেদ আলী । গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে সাগর আহমেদ আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার।

দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , আগামীর রাস্টনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের অংশগ্রহনে হাসিনার পলায়নের মাধ্যমে ঐতিহাসিক বিজয় এসেছে ৫ ই আগস্ট। দীর্ঘ ১৭ বছর পর দলের  প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে মুক্ত বাংলাদেশে।  এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা 

এলাকার খবর

সম্পর্কিত