পিআর ইজ দ্য বেস্ট সলিউশন: তাহের

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত ছবি:
ছবি: সংগৃহীত ছবি:

Total Views: 178

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ট্র্যাডিশনাল নির্বাচনী পদ্ধতির ব্যর্থতা স্পষ্ট হওয়ায় এখন পিআর (আনুপাতিক) পদ্ধতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এ ব্যর্থতার জন্য মূলত দায়ী রাজনৈতিক নেতারা ও দলসমূহ, যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই পিআর ইজ দ্য বেস্ট সলিউশন।

রোববার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতা তাহের বলেছেন, ‘ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচনের যে ব্যর্থতা, তার পরিপ্রেক্ষিতেই পিআর পদ্ধতি এখন অপরিহার্য হয়ে গিয়েছে। এই ব্যর্থতার জন্য মূলত দায়ী রাজনৈতিক নেতারা ও দলসমূহ। সে সমস্ত দল এখনো সক্রিয় বাংলাদেশের রাজনীতিতে আছে, যারা কখনোই সুষ্ঠু নির্বাচন করেনি। যাদের সময়ে গণভোট হলে ৯৯ ভাগ মানুষের ভোট কাস্ট হয়ে যায়, নির্বাচনের প্রক্রিয়ায় যেটা একেবারেই অসম্ভব। সুতরাং এখনো ট্র্যাডিশনাল পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেই গোষ্ঠী আবারও কেন্দ্র দখল করবে। ইতিমধ্যে সে লক্ষণ আমরা মাঠে দেখছি। তো সে কারণেই পিআর ইজ দ্য বেস্ট সলিউশন।’

এলাকার খবর

সম্পর্কিত