নমিনেশন পাওয়ায় এস এম জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানালেন সাগর আহমেদ আলী

অনলাইন ডেস্ক
 ছবি:
ছবি:

Total Views: 491

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সাগর আহমেদ আলী।

এক শুভেচ্ছা বার্তায়  এস এম জাহাঙ্গীরকে দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে সাগর আহমেদ আলী বলেন, "এস এম জাহাঙ্গীর ভাইয়ের যোগ্য নেতৃত্বে ঢাকা-১৮ আসনে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।"

এস এম জাহাঙ্গীর হোসেন গত উপনির্বাচনেও এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা বেশ সুসংগঠিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এস এম জাহাঙ্গীর এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। 

এলাকার খবর

সম্পর্কিত