ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

দক্ষিনখান প্রতিনিধি
দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা ছবি:
দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা ছবি:

Total Views: 456

আজ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্তভাবে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মজিবর মার্কেট সংলগ্ন খালি মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত। বিকেল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৮ টায় এই সভা  সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন , ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো: সালাহ্উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ-উর- রহমান লিপকন, কর্মী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সাইফ। সঞ্চালনায় ছিলেন  দক্ষিণখান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক,রফিকুল ইসলাম বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিনখান থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রাসেল।  আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন— “ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন। রাজপথে পরীক্ষিত যোদ্ধারা সব সময় স্বৈরাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। এসো নবীন, ভয় নেই—ছাত্রদলে ভয় নেই। আমার ছাত্রদলে কোনো খুনি, চাঁদাবাজ বা স্বৈরাচারের জায়গা হবে না। এই দক্ষিনখান ছাত্রদল একদিন সবার সামনে মডেল হিসেবে দাঁড়াবে।”  

প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ-উর- রহমান লিপকন  বলেন— “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। তোমরাই ছাত্রদলের প্রাণ। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরশাসক বা চাঁদাবাজ আমাদের দমন করতে পারবে না। আমাদের দল মানুষের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।”

কর্মী সভার সভাপতি দক্ষিণখান থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সাইফ বলেন— “ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হলেও জনগণ আজও বিএনপির সঙ্গে রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।”  “ছাত্রদলের হাত ধরেই আগামীতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের লক্ষ্য চাঁদাবাজিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা।”

এলাকার খবর

সম্পর্কিত