বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম থানা বিএনপির জনপ্রিয় নেতা আজমল হুদা মিঠু। এ সময় উত্তরা ৭ নাম্বার সেক্টরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তিনি।
আজমল হুদা মিঠু বলেন ”’গাছ লাগান, দেশ বাঁচান।’ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, তার আহবানে আমাদের আজকের এই কর্মসূচি । পরিবেশ নিয়ে আগামীতে আরও সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময়ও পরিবেশ ধ্বংস রোধে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, ’প্রত্যেক মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে প্রকৃতিকে বাঁচাতেই হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা কর্মীরা ।