বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় লেক পরিষ্কার কর্মসূচি

অনলাইন ডেস্ক
উত্তরা ৯নং সেক্টর লেক পরিষ্কার কর্মসূচি ছবি:
উত্তরা ৯নং সেক্টর লেক পরিষ্কার কর্মসূচি ছবি:

Total Views: 526

আজ উত্তরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ৯নং সেক্টর লেক পরিষ্কার কর্মসূচি পালিত হয়। উত্তরা পশ্চিম থানা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নেতা, দলীয় মনোনয়নের অন্যতম দাবিদার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।  

এস এম জাহাঙ্গীর হোসেন জানান, এবারের  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি, খাল পরিস্কার কর্মসূচি পালন করার, আমরা তাই করে যাচ্ছি। পরিবেশ রক্ষার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গঠনে সহায়ক হবে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও পরিবেশ রক্ষায় কাজ করে যাবে।

এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন , পশ্চিম থানা বিএনপি নেতা ,মেসবাহ উদ্দিন খোকন,  আলাউদ্দিন আহমেদ, ফিরোজ আলম, ঈমান শরীফ বাবু, সাগর আহমেদ আলী, পশ্চিম থানা যুবদলের ফেরদৌস মজুমদার মাসুম সহ অনান্য নেতাকর্মীরা।  

এলাকার খবর

সম্পর্কিত