"উত্তরায় ধানের শীষের জোয়ার: এস এম জাহাঙ্গীরের সমর্থনে আজমল হুদা মিঠুর নেতৃত্বে বিশাল মিছিল"

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 240

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে রাজপথে ব্যাপক তৎপরতা শুরু করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে যুবদল উত্তরার সাবেক সভাপতি ও উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠুর উদ্যোগে উত্তরার আজমপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উত্তরা আজমপুর থেকে শুরু হয়ে ১২ ও ১৩ নম্বর সেক্টরের মোড়গুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগানে মুখরিত মিছিলটি উত্তরা ১১ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আজমল হুদা মিঠু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।"

তিনি আরও বলেন, "জনগণের ভোটে ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই বিজয়ী হবেন এবং এই বিজয়ের মাধ্যমেই এই জনপদে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।"

সমাবেশ থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত